জাঁকজমকপূর্ণ আয়োজনে বাঘাইছড়িতে ২৭ বিজিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মারিশ্যা জোনের (২৭ বিজিবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মারিশ্যা জোন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহম্মেদ।
পরে তিনি উপস্থিত অতিথিদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন ফারুকী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান, পদস্থ বিজিবি কর্মকর্তা
অনুষ্ঠানে ২৭ বিজিবির দীর্ঘ ৪৮ বছরের গৌরবময় পথচলা, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক প্রতিরোধ, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বাহিনীর অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রীতিভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।