কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলেকে জীবিত উদ্ধার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে বাবা নিখোঁজ, ছেলেকে জীবিত উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্রে গোসল করতে নেমে হেলাল শেখ নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। এ সময় তার ছেলে দীপকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টের সায়মন বিচের দক্ষিণ পাশে মডার্ন হ্যাচারিসংলগ্ন সমুদ্র এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হেলাল শেখ মেহেরপুরের পশু হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, খবর পেয়ে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। এ সময় হেলাল শেখের ছেলে দীপকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও হেলাল শেখের এখনো কোনো সন্ধান মেলেনি।

সৈকতে দায়িত্বে থাকা বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও বিচ ম্যানেজমেন্ট কমিটির নিয়ন্ত্রিত লাইফগার্ড এবং উদ্ধারকর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান। সন্ধ্যা পর্যন্ত সমুদ্রে তল্লাশি চালানো হয়েছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।