কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে তরুণের মৃত্যু

কক্সবাজার সমুদ্রে গোসলে নেমে তরুণের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ইয়াসিন আরাফাত (২০) নামে এক স্থানীয় তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার আলিম হোসেনের ছেলে।

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে ইয়াসিন আরাফাত কয়েকজন বন্ধুকে নিয়ে সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের চিৎকার শুনে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সি সেফ লাইফগার্ড সদস্যরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে গত ২৪ জুলাই কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে খুলনার পর্যটক হেলাল উদ্দিন নিখোঁজ হন। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য অনুযায়ী, গত ১২ বছরে কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। একই সময়ে লাইফগার্ডদের তৎপরতায় ১ হাজার ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *