মাটিরাঙ্গা সীমান্তে গভীর রাতে বিজিবির অভিযান, ১০ ভারতীয় গরু জব্দ

মাটিরাঙ্গা সীমান্তে গভীর রাতে বিজিবির অভিযান, ১০ ভারতীয় গরু জব্দ

মাটিরাঙ্গা সীমান্তে গভীর রাতে বিজিবির অভিযান, ১০ ভারতীয় গরু জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গার যামিনীপাড়া সীমান্তে গভীর রাতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।

রোববার (৯ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)’র অধীন তানাক্কাপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, তানাক্কাপাড়া বিওপি থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে ‘পানির পয়েন্ট’ নামক এলাকায় টহল দলটি অবস্থান নেয়। এ সময় সেখানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকারের ১০টি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো জব্দ করা হয়।

জব্দকৃত গরুগুলোর সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা গরুগুলোর সিজার কার্যক্রম শেষে শুল্ক অফিস, সীতাকুণ্ড, চট্টগ্রামে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমন, নারী ও শিশু পাচার এবং অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *