বান্দরবানে বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত, আহত হেলপার
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান জেলা শহরের আমতলী লালব্রিজ এলাকায় বালুবাহী একটি ডাম্পার ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা হেলপার আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে আমতলী লালব্রিজ এলাকার ঢালু সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই ডাম্পার ট্রাকটি বান্দরবান শহরের দিকে যাচ্ছিল। আমতলী লালব্রিজ এলাকার ঢালু সড়ক দিয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়। এতে চালক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ট্রাকে থাকা হেলপারও আহত হন।
পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান বলেন, বালুবাহী ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন এবং হেলপার আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।