পাকিস্তানি মানেই ভারতীয়দের শত্রু নয়: আরএসএস প্রধান মোহন ভাগবত

পাকিস্তানি মানেই ভারতীয়দের শত্রু নয়: আরএসএস প্রধান মোহন ভাগবত

পাকিস্তানি মানেই ভারতীয়দের শত্রু নয়: আরএসএস প্রধান মোহন ভাগবত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দ্বন্দ্ব শেষ করার সমাধান অন্যকে পরাস্ত করা নয়। বরং সম্প্রীতি ও সমন্বয়ের উপরে ভিত্তি করে সমস্যার সমাধান খুঁজে বার করা। ভারত-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে সম্প্রতি মুম্বাইতে গিয়ে এমনটাই বলেছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর মতে, পাকিস্তানি মানেই তাঁরা ‘সব দিক থেকে’ ভারতীয়দের শত্রু নয়। ভাগবত মনে করছেন, ‘স্থায়ী শত্রুতা’ কোনও কিছুর সমাধান হতে পারে না। একই সঙ্গে চিনের সঙ্গেও সম্পর্ক ভাল করার বার্তা দিয়েছেন তিনি।

খবরে বলা হয়, ‘ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস্’ – এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে এসে আরএসএস প্রধানের দাবি, রাষ্ট্র-রাজনীতি ও আন্তর্জাতিক সীমানার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। তাই কোনও দ্বন্দ্বের সময়ে উচিত দেশের সরকার ও সেনাবাহিনীর পাশে দাঁড়ানো। তবে চিরস্থায়ী বিচ্ছেদ কাম্য নয়। এর পরেই তাঁর বার্তা, সংঘাতের অবসান ঘটিয়ে মানব জাতিকে ঐক্যবদ্ধ হতে হয়। কারণ জাতি একটাই, মানুষ।

তাঁর মতে, সংঘাতের সময়ে দুই দেশের সম্পর্ক সাময়িক ভাবে থমকে গেলেও দীর্ঘ সময় ধরে সেই ঘৃণা, চিরস্থায়ী শত্রুতা বা বিচ্ছেদ টিকিয়ে রাখা ঠিক নয়। তাঁর দাবি, ‘চিনের নাগরিকেরা বলেন ভারত প্রায় দুই হাজার বছর ধরে তাঁদের মূল্যবোধের শিক্ষা দিয়েছে। ভারত থেকে পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার একশ বছরও হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‘পাকিস্তান তো ভারতেরই অংশ ছিল।’’ কোনও সমস্যার স্থায়ী সমাধান আলোচনার মাধ্যমেই সম্ভব বলে মনে করছেন আরএসএস প্রধান। তাঁর মতে, দ্বন্দ্বের সময়ে সম্পর্ক যে অবস্থায় এসে থমকে গিয়েছিল সেই অবস্থা থেকে আবারও সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *