রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য ফরম অবমুক্তকরণ ও সংসদ্য সংগ্রহ অভিযান উদ্বোধন - Southeast Asia Journal

রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য ফরম অবমুক্তকরণ ও সংসদ্য সংগ্রহ অভিযান উদ্বোধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির কারনে ঘরোয়া পরিবেশে খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সদস্য ফরম অবমুক্তকরণ ও সংসদ্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রামগড় উপজেলা প্রেসক্লাবে ৩০জন সদস্যের ফরম পূরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম ও ফরম অবমুক্তকরণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির রামগড় উপজেলা সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের রামগড় উপজেলা কমিটির সাবেক সভাপতি ও জেলা কমিটির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, দিদার চৌধুরী, মাসুম পারভেজ, সাইফুল, বক্কর, ছাত্র পরিষদ নেতা শিহাব রহমান, দেলোয়ার, ফরহাদ বক্তব্য রাখেন।

এসময় মোঃ নিজাম উদ্দিন জানান, রামগড় উপজেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পাশাপাশি অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের আলাদা আলাদা ফরমের মাধ্যমে সদস্য সংগ্রহের কাজ চলবে। যে কোন ব্যক্তি সংগঠনের সদস্য ফরম পূরণ করে সদস্য হতে পারবেন। প্রতিটি ফরমের মুল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।

এসময় রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন, সহ-সভাপতি সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণব, সাইফুল ইসলাম ও মাসুদ রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ই নভেম্বর ঢাকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় নবগঠিত একক আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের যাত্রা শুরু হয়। সাম্প্রতিক সময়ে করোনায় কর্মহীন মানুষের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করায় সংগঠনটির কার্যক্রম সর্বমহলে প্রশংসিত।