লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার

লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রাম পুলিশ গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুরুজ আলী (৫৫) নামে এক গ্রাম পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার সুরুজ আলী গুলশাখালী ইউনিয়নের পূর্ব জালালাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১২টার দিকে গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় ওই কিশোরী ঘোরাফেরা করছিল। এ সময় সুরুজ আলী তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি খামারবাড়ির পাশে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সেখানে নিয়ে যাওয়ার পর কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন সুরুজ আলী। পরে বিষয়টি জানতে পেরে কিশোরীর বাবা বাদী হয়ে লংগদু থানায় মামলা করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে সুরুজ আলীকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হলে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।