বাঘাইছড়িতে ২০ পিস ইয়াবাসহ দুইজন আটক
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফিশারীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—বাঘাইছড়ির মাদ্রাসাপাড়া এলাকার মো. জাহেদ আলীর ছেলে মো. আমিনুল ইসলাম এবং বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকার মৃত নেয়াজ আলীর ছেলে মো. মনির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের নির্দেশনায় এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ফিশারীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বাঘাইছড়ি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পুলিশের এ ধরনের অভিযান মাদক সরবরাহ ও বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।