বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি

পরে জেলা পরিষদের লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এরপর জেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈরাগী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর, অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে, জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুর রহমান, জেলা পরিষদের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে মৎস্যচাষের আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন, পুরস্কৃত ৫ মৎস্যচাষি

বক্তারা মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং স্থানীয় পর্যায়ে মৎস্যচাষিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বান্দরবানে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় পাঁচজন মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। অতিথিরা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *