বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে চালকদের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে চালকদের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে চালকদের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর যৌথ অংশগ্রহণে যানবাহনের ত্রুটি শনাক্তকরণ, মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রোববার (১৬ আগস্ট) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যানবাহনের প্রাথমিক ত্রুটি শনাক্তকরণ, মেরামতের কৌশল এবং জরুরি সময়ে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।

বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে চালকদের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

প্রশিক্ষণ সেশনে অভিজ্ঞ প্রশিক্ষকেরা যানবাহনের গুরুত্বপূর্ণ অংশ—ইঞ্জিন, ব্যাটারি, ব্রেক, ক্লাচ, বৈদ্যুতিক ব্যবস্থা ও টায়ারের সাধারণ সমস্যা চিহ্নিত এবং তা সমাধানের পদ্ধতি হাতে-কলমে শেখান।

এ ছাড়া নিরাপদে গাড়ি চালানো, নিয়মিত রক্ষণাবেক্ষণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্গম পাহাড়ি সড়কে যানবাহনের জরুরি ত্রুটি দেখা দিলে করণীয় বিষয়েও প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

বাঘাইহাটে সেনাবাহিনীর উদ্যোগে চালকদের যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ

স্থানীয় সচেতন মহলের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় যানবাহনের ছোটখাটো ত্রুটি দেখা দিলে অনেক সময় দ্রুত কারিগরি সহায়তা পাওয়া যায় না। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয়দের প্রাথমিক ত্রুটি শনাক্ত ও সমাধানের সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি স্থানীয় যুবকদের কারিগরি দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতেও এটি সহায়ক হতে পারে।

স্থানীয়রা মনে করছেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কারিগরি প্রশিক্ষণ দুর্গম এলাকার মানুষের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *