রাঙামাটির নানিয়ারচরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ
![]()
জার্নাল প্রতিবেদক
মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাঙামাটির নানিয়ারচরে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) নানিয়ারচর থানার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি নানিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে নেতৃত্ব দেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিকুল ইসলাম। র্যালি শেষে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার ও পুরো সমাজের ওপর। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত সচেতনতা তৈরি করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসা ও সরবরাহের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে নানিয়ারচর থানার পুলিশ সদস্যসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।