টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ বহনের কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চক্রের সদস্যরা পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, অস্ত্রগুলো বাংলাদেশের অভ্যন্তরে একটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হয়।

অভিযানের একপর্যায়ে নাফ নদীতে একটি সন্দেহজনক কাঠের বোটের গতিবিধি নজরে আসে কোস্ট গার্ড সদস্যদের। বোটটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে।

পরে বোটটি ফেলে রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে একটি বিদেশি এসভিডি ড্রাগুনভ রাইফেল ও একটি ম্যাগাজিন, একটি ৯ মিমি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা গুলি এবং এমএ-১ রাইফেলের দুটি ম্যাগাজিন।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা কাঠের বোট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে অস্ত্র ও গোলাবারুদ পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে নাফ নদী ও সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি এবং টহল আরও জোরদার করা হয়েছে। পালিয়ে যাওয়া চক্রের সদস্যদের আটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। নাফ নদী ও সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *