আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশের পর আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে বিজিবি। ফেরত আনা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) বিজিবির প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয় বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া

আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

তিনি জানান, ২০২৫ সাল থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন। এ সময় তাদের মিয়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক রাখা হয়। মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে বিজিবির উদ্যোগে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। এর ধারাবাহিকতায় পর্যায়ক্রমে তাদের হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, ‘বুধবার বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যলাইনে আরাকান আর্মির কাছ থেকে মোট ২৪ জন জেলেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে। তাদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন রোহিঙ্গা। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। দেশে ফিরিয়ে আনা জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’

আরাকান আর্মির হাতে আটক ৬ রোহিঙ্গাসহ ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

৪৩৪ জেলে আটক, ফেরত ৩৪৮

বিজিবির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। এর মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। এ সময়ে মোট ৩৪৮ জন জেলে ফেরত এসেছেন। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা। এখনও ৮৬ জন জেলে ফেরত আসেননি। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *