খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন - Southeast Asia Journal

খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ পালন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২৫ জুলাই শনিবার সকালে খাগড়াছড়ি জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের পুকুরে বিভিন্ন প্রজাতির ২০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা একেএম মোখলেছুর রহমানের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শতরূপা চাকমা।

এসময় খাগড়াছড়ি এসদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সু-দৃষ্টি চাকমা, জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মঈন উদ্দিন, খাগড়াছড়ি জেলা পরিষদের ুজনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা শরৎ ত্রিপুরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মৎস্য চাষের মাধ্যমে পার্বত্য জেলায় বেকারত্ব দুর করে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী হওয়া সম্ভব। তাই মৎস্য সম্পদকে কাজে লাগিয়ে বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধ দেশ গড়ার বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।