মানিকছড়িতে ইসকন মন্দিরে ভয়াবহ আগুন
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে ভয়াবহ আগুনে পুড়ে ইসকন পরিচালিত একটি মন্দির পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২৫ জুলাই শনিবার বিকেলে উপজেলার গরু বাজার এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
সূত্র মতে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গরু বাজার এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনা মৃত সংঘ ইসকন পরিচালিত শ্রীশ্রী বৈরাগী মন্দিরে আগুন লাগে। এসময় মানিকছড়ি সেনা ক্যাম্পের সেনা সদস্য, ফায়ার সার্ভিসের লক্ষ্মীছড়ি ইউনিট ও স্থানীয়রা এসে আগুন নেভাতে সহায়তা করে।
অগ্নিকান্ডের ঘটনায় মন্দিরের ভেতরে থাকা একটি স্টলসহ ৫টি মূল্যবান মূর্তি পুড়ে যায়। এতে অন্তত ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া ঘটনার সময় মন্দিরের ভিতর থেকে একজন পুরোহিত পানি উঠানোর জন্য বৈদ্যুতিক মোটরের সুইচ দিলে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে বলেও জানা যায়।