মানিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইসকন মন্দিরে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা - Southeast Asia Journal

মানিকছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইসকন মন্দিরে উপজেলা প্রশাসনের খাদ্য সহায়তা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়িতে বিকেলে বৈদ্যুতিক সট সার্কিট থেকে ঘটে যাওয়া অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইসকন মন্দিরে খাদ্য সহায়তা প্রদান করেছে মানিকছড়ি উপজেলা প্রশাসন।

খাদ্য সহায়তা বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ওয়ালি উল্লাহ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক উপস্থিত ছিলেন। পরবর্তীতে মন্দিরের ক্ষয়-ক্ষতি নিরুপণ শেষে যথাসম্ভব সহায়তা করা হবে আশ্বস্ত করেন ইউএনও তামান্না মাহমুদ।

এ সময় মন্দির পরিচালক বাবুল পাল, সনাতন সমাজ কল্যাণ পরিষদ জেলা নেতা সজল বরণ সেন, বাজার কমিটির সভাপতি রুপেন পাল, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত, বাজার সেক্রেটারি মো. নুর ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, ২৫ জুলাই শনিবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার গরুবাজারস্থ সাবেক বৈরাগী বাবার ঠাকুর মন্দির বর্তমান ইসকন মন্দিরের এক পুরোহিত মোটরের সুইচ দিয়ে পানি তোলার সময় বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।