সেনাবাহিনীর উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে নানা জনকল্যাণমূলক কার্যক্রম
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে স্থানীয় জনগণের জন্য বিনা মূল্যে চিকিৎসাসেবা, প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনীর রিজিয়ন ও জোনগুলোর উদ্যোগে এসব কার্যক্রম পরিচালিত হয়।এতে দুর্গম এলাকার শত শত পাহাড়ি ও বাঙালি বাসিন্দা উপকৃত হয়েছেন।
জানা গেছে, এসব কার্যক্রমের মধ্যে স্থানীয় জনগণকে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি ভাষা ও সংস্কৃতিচর্চার জন্য ক্লাব গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ ছাড়া স্থানীয় বাসিন্দাদের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ, শিশু-কিশোরদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়নমূলক কাজও করা হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আর্থসামাজিক উন্নয়নকে এগিয়ে নিতে নিয়মিতভাবে মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।