সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা-মা'র অধিকারের আইন পাস, বিরোধী দলের ওয়াকআউট

সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা-মা’র অধিকারের আইন পাস, বিরোধী দলের ওয়াকআউট

সম্পত্তি হস্তান্তরের পরেও বাবা-মা'র অধিকারের আইন পাস, বিরোধী দলের ওয়াকআউট
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মা’র ভোগ-দখল করার অধিকার নিয়ে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

তবে কোরআন-সুন্নাহ বিরোধী উল্লেখ করে এটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও সংসদ সদস্যরা। তবে এই বিলের ওপরে ভোটে অংশ নেয়নি বিরোধী দল।

রোববার জাতীয় সংসদ অধিবেশনে এই বিলটি পাস হয়।

মি. রহমান বলেন, “আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি কোরআনের মূল নীতিকে রাখবো নাকি বাদ দেব? আমাদের কী বাদ দেওয়ার কোনো অধিকার আছে? আমি বিশ্বাস করি, বিষয়টি খুবই সংবেদনশীল একটা বিষয়।”

বেশ কিছু বিষয় উল্লেখ করে তিনি দাবি করেন, আইনের সাথে বেশ কিছু বিষয় সম্পৃক্ত নেই ফলে সরাসরি সাংঘর্ষিক হচ্ছে।

পরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটা খুবই পরিষ্কার যে, এই আইনের অধীনে সম্পত্তি হস্তান্তর বা দান করা হলে কোনভাবেই সেটি হেবা, অছিয়ত বা অন্য কোন সম্পত্তি হস্তান্তরকে প্রভাবিত করবে না।

অসহায়, বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকার জন্যই এই আইন বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

পরে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এই বিলের প্রস্তাবে ভোট করেন। এ সময় সংসদ কক্ষ থেকে বের হয়ে যান বিরোধী দলের সংসদ সদস্যরা।

পরে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল,২০২৬’ জাতীয় সংসদে পাস হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *