১২ হাজার টাকায় লাখ টাকার স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, জুয়েলার্স মালিককে ধরে পুলিশে দিল জনতা

১২ হাজার টাকায় লাখ টাকার স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, জুয়েলার্স মালিককে ধরে পুলিশে দিল জনতা

১২ হাজার টাকায় লাখ টাকার স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, জুয়েলার্স মালিককে ধরে পুলিশে দিল জনতা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

প্রতারণার মাধ্যমে এক ভুক্তভোগী নারীর প্রায় ১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার মাত্র ১২ হাজার টাকায় হাতিয়ে নেওয়ার অভিযোগে ‘প্রিয়া জুয়েলার্স’-এর মালিক সঞ্জীব বনিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীকে বিভিন্ন প্রলোভন ও কৌশলে ভুলিয়ে-ভালিয়ে তার কাছে থাকা স্বর্ণালংকারের প্রকৃত মূল্য গোপন করে মাত্র ১২ হাজার টাকায় কিনে নেওয়ার অভিযোগ ওঠে সঞ্জীব বনিকের বিরুদ্ধে।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের জানালে তারা জুয়েলার্স মালিক সঞ্জীব বনিককে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সঞ্জীব বনিকের বিরুদ্ধে এর আগেও একই ধরনের কৌশল অবলম্বন করে স্বর্ণালংকার কম দামে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের দাবি, বিভিন্ন সময় ভুক্তভোগীদের প্রলোভন দেখিয়ে বা বিভ্রান্ত করে স্বর্ণালংকারের প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে কেনার অভিযোগে তার বিরুদ্ধে সমালোচনা হয়েছে।

এলাকাবাসী আরও জানান, এর আগেও স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সঞ্জীব বনিকের বিরুদ্ধে স্বর্ণ নিয়ে প্রতারণার অভিযোগসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তাদের অভিযোগ, এসব ঘটনার পরও একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, স্বর্ণের মূল্য সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা বা অসচেতনতার সুযোগ নিয়ে কেউ যাতে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জুয়েলার্স মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার বিরুদ্ধে পূর্বে কোনো অভিযোগ বা মামলা রয়েছে কি না, সে বিষয়েও তথ্য যাচাই করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed