মীরসরাইয়ে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক

মীরসরাইয়ে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক

মীরসরাইয়ে বিজিবির অভিযানে ৩ ভারতীয় গরু আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযান চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন ছোট ফরিংগা বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয়। পরে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে টহলদল ভারত থেকে দুইজন চোরাকারবারীকে তিনটি গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

এ সময় বিজিবির টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয় বিজিবি। আটক করা গরুগুলোর সিজার মূল্য আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা।

রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকাণ্ড, চোরাচালান দমন এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিন (২৪/৭) সীমান্তে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সীমান্তবর্তী এলাকাসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *