দীঘিনালায় উপজাতি সন্ত্রাসীদের গুলিতে বাঙ্গালী নারী নিহতের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ - Southeast Asia Journal

দীঘিনালায় উপজাতি সন্ত্রাসীদের গুলিতে বাঙ্গালী নারী নিহতের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় বাবুছড়া সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বাড়ীতে উপজাতি সন্ত্রাসীদের গুলিতে তার স্ত্রী মোর্শেদা বেগমকে নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা ও স্থানীয়রা।

দীঘিনালার সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানানো হয়।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী বাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি দীঘিনালা থানা বাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মজিদ। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক পরিষদের নেতা এসএম মাসুম রানা, আসাদুল্লাহ আসাদ নজরুল ইসলাম মাসুদ, মনসুর আলম হীরা, তাহেরুল ইসলাম সোহাগ, আল আমিন হাওলাদার, শামীম হোসেন প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা, সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের বাড়ীতে হামলাসহ গুলি করে তার মোরশেদা বেগমকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় বক্তারা সন্ত্রাসী কর্তৃক হামলায় নিহত সকল বাঙালী হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়াও পার্বত্য অঞ্চলে বসবাসরত নিরীহ জনগনের জানমাল রক্ষায়, সকল অবৈধ অস্ত্র উদ্ধার করে বেদখলকৃত সোনামিয়া টিলাসহ সকল বাঙালীদের জমি ফিরিয়ে দেয়ার দাবী জানানো হয় সমাবেশে।

এর আগে, ১৫ আগষ্ট শনিবার রাত দেড়টার দিকে দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া গুচ্ছগ্রামে আব্দুল মালেকের বসতবাড়ি লক্ষ্য করে ৩০-৪০ রাউন্ড এলোপাথাড়ি গুলিবর্ষন করে উপজাতি সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের গুলিতে আঃ মালেকের স্ত্রী মোর্শেদা বেগম (৪২) ও তার শিশু পুত্র মোঃ আহাদ (১১) গুলিবিদ্ধ হন। তাদেরকে দ্রুত স্থানীয়দের সহায়তায় রাতেই দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পুত্র আহাদকে চিকিৎসকরা শঙ্কামুক্ত ঘোষনা করলেও রাত সাড়ে ৩ টার দিকে মোর্শেদা বেগমকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, নিহত মোর্শেদা বেগমের স্বামী আব্দুল মালেক দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের সোনামিয়া টিলায় উপজাতিদের দ্বারা দখলকৃত বাঙ্গালীদের ৮১২ পরিবারের ভূমি রক্ষা কমিটির সভাপতি।