পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মারমা ঐক্য পরিষদের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মারমা ঐক্য পরিষদের

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মারমা ঐক্য পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা বিধান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি।

রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গঠিত সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ। এসব কমিটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণ, শান্তি ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করেন তিনি।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান এবং অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পার্বত্য এলাকার মানুষের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুধাঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক থোয়াইলাপ্রু মারমা, জেলা মহিলা মারমা কমিটির সভানেত্রী চাইঞাং মারমা এবং সদর উপজেলা কমিটির সভাপতি মংথই মারমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed