মহালছড়িতে পুলিশের অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির মহালছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ১০ গ্রাম গাঁজাসহ মো. শুক্কুর আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে মহালছড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে মহালছড়ি থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এসআই (নিঃ) মাসুম আলম, এসআই (নিঃ) প্রদীপ বৈদ্য ও এএসআই (নিঃ) শাহ পরানের নেতৃত্বে পরিচালিত অভিযানে মহালছড়ি বাজারের ‘লিমা ফটোস্ট্যাট’ দোকানের সামনে থেকে টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দা মো. শুক্কুর আলীকে আটক করা হয়।
পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।