বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জমজমাট ফাইনালে হিল ভয়েজকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত টুর্নামেন্টের সমাপনী ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হলেও শেষ পর্যন্ত চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ২-০ গোলের জয় তুলে নেয় হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ। এর মধ্য দিয়ে তারা টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করে।

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ

ফাইনাল শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও প্রাইজমানি বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশকে ৫০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্সআপ হিল ভয়েজকে ৩০ হাজার টাকা ও ট্রফি দেওয়া হয়।

পরে প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে আরও ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অতিরিক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।

হিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় এবং বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার দিপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রেমা চাকমা ও বিল্টু চাকমা এবং বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে দীপেন তালুকদার দিপু বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে এবং ক্রীড়া অঙ্গনের প্রসারে রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে।

বাঘাইছড়িতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন হাজী নুরুল আলম স্মৃতি ফুটবল একাদশ

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সহায়ক। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের ক্রীড়ামুখী করার পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন ছিল উৎসবমুখর। বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণ এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed