মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট, খাদ্য সহায়তা বিতরণ

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট, খাদ্য সহায়তা বিতরণ

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট, খাদ্য সহায়তা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক খাদ্যসংকট কিছুটা লাঘব করতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চৌংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৫০টি পরিবারের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা। খাগড়াছড়ি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুহেলি দেওয়ান ও তাসলিমা সিরাজ সীমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে ম্রাসাথোয়াই মারমা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দুর্ভোগ লাঘবে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট, খাদ্য সহায়তা বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া সবসময় প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে মহালছড়ি উপজেলার বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মোট ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ফুড প্যাকেজে ছিল ৭ দশমিক ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি এবং ৫০০ গ্রাম সুজি। দুর্যোগের পর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর এমন সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মজিদ বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটের সময়ে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পর অনেক পরিবার দুর্ভোগের মধ্যে পড়েছে। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করায় তারা উপকৃত হয়েছেন। দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *