রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন

রিয়াদে ভয়াবহ বিস্ফোরণের পর আরামকোর ট্যাংকে আগুন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। শহরের বাসিন্দারা রিয়াদে বিস্ফোরণের বিকট শব্দ শোনার পর ওই ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন।

শনিবার রিয়াদ থেকে ফরাসি বার্তা সংস্থা এএফপির একজন প্রতিনিধি বলেছেন, তিনি আরামকোর জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখেছেন। তিনি বলেছেন, স্থানীয় বাসিন্দারা রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর কিছুক্ষণ পরই তারা রিয়াদে আরামকোর জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ঘটতে দেখেছেন।

তবে কী কারণে ওই জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে আরামকো কিংবা সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।

সৌদি পেট্রোলিয়াম জায়ান্ট আরামকোর লোগোসংবলিত দুর্ঘটনাকবলিত ও পুড়ে যাওয়া জ্বালানি ট্যাংকটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস কর্মীদের আপ্রাণ চেষ্টা চালাতে দেখা গেছে বলে এএফপির ওই প্রতিনিধি জানিয়েছেন।

এর আগে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মনুষ্যবিহীন ড্রোন আঘাত হেনেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। ওই হামলায় বিমানবন্দরের কাছে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। এই হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বাতিল অথবা বিলম্ব ঘোষণা করা হয়েছে।

বিমান ট্র্যাকিং বিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখেছেন বলে জানিয়েছেন।

ফ্লাইটরাডার২৪ কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে তাদের ওয়েবসাইটে ফ্লাইট ডিসরাপশন ইনডেস্ক ৫.০-তে রেখেছে। যার অর্থ বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বে বড় সমস্যা দেখা দিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *