লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, আটক প্রতিবেশী

লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, আটক প্রতিবেশী

লংগদুতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার, আটক প্রতিবেশী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক প্রতিবেশী যুবককেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডানে আটারকছড়া এলাকা থেকে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে লংগদু থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করত। অভিযোগ রয়েছে, গত সপ্তাহে বাড়িতে একা পেয়ে সৎ বাবা ফজলুল হক চৌধুরী (৬৫) তাকে ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়েছে, এরপর বিভিন্ন সময় তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।

এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর প্রতিবেশী যুবক শহিদুল ইসলাম (২৩) ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে ফজলুল হক চৌধুরী ও শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা এবং ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষা এবং মামলার অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed