লংগদুতে বিজিবির হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লংগদুতে বিজিবির হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

লংগদুতে বিজিবির হাতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা বাজার এলাকায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে জানতে পারে বিজিবি। পরে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মো. আজহার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২ হাজার ১০০ টাকা।

আটক বিল্লাল হোসেন লংগদু উপজেলার মাইনী ইউনিয়নের পূর্ব জারুলবাগান এলাকার বাসিন্দা এবং তিনি ওই এলাকার চান মিয়ার ছেলে। বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল হোসেনের দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

পরে আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবাসহ লংগদু থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদারের পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed