চেক জালিয়াতির দুই মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক দুটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বাজারের ‘মারমা হোটেল’ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা ২১৩৫/২০২৪ ও ৫১৪/২০২৫ নম্বরের পৃথক দুটি সিআর মামলায় প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালতের ওই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাটিরাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম মুন্না বলেন, তার বিরুদ্ধে দুটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলাগুলোর অভিযোগের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদালতের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।