রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন লেগে মো. করিম উল্লার একটি বসতবাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে।

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আগুনে বসতঘরের বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের তৎপরতায় কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো. করিম উল্লা রামগড় পৌরসভার শ্মশানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আমিনুল হকের ছেলে।

রামগড়ে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতি ৫ লাখ টাকা

করিম উল্লা জানান, আগুন লাগার পর দ্রুত কিছু মালামাল বের করে আনা সম্ভব হলেও বসতঘর ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা বিশান্তর বড়ুয়া বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে বসতঘরটি পুড়ে যায়। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *