টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১৫। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া মাতবর মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকার মৃত কবির আহমদের ছেলে নুরুল হুদা (৪০), মো. ছিদ্দিক (৩২) ও মো. ইয়াছিন (২৫)।

এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে টহল ডিউটির সময় টেকনাফের শাপলা চত্বরে অবস্থান করছিলেন অভিযানে অংশ নেওয়া সদস্যরা। এ সময় গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকার নুরুল হুদার বসতঘরে কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ করে অবস্থান করছেন।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয় আভিযানিক দলটি।

টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা তাদের হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন বলে অভিযানের সংশ্লিষ্টরা জানান। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, বসতঘরের পশ্চিম পাশের একটি কক্ষের সানসেডের ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে থাকা নয়টি প্যাকেট থেকে মোট ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহারের অভিযোগে মো. ছিদ্দিকের কাছ থেকে একটি কালো রঙের সিম্ফোনি বাটন মোবাইল ফোন এবং মো. ইয়াছিনের কাছ থেকে একটি ভিভো ওয়াই৩৩এস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযানকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকদ্রব্যের বিস্তার রোধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed