উখিয়ায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা নিহত, আহত ৯

উখিয়ায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা নিহত, আহত ৯

উখিয়ায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গা নিহত, আহত ৯
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই সিএনজির চালক ও যাত্রীসহ নয়জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৮ নম্বর ক্যাম্পের এফ-৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হাশিম ১৭ নম্বর ক্যাম্পের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুর আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে ক্যাম্পের ত্রিমুখী সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই সিএনজির চালক ও যাত্রীসহ নয়জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আহতদের উদ্ধারে দ্রুত তৎপরতা শুরু হয়।

খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়।

ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. নাহিদ বলেন, ক্যাম্প-১৮ এলাকায় দুটি সিএনজির সংঘর্ষে কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed