ভারতের জম্মু-কাশ্মীরে নিজ বাহিনীর সদস্যের গুলিতে সিআইএসএফ কমান্ডারসহ চারজন নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে নিজ বাহিনীর সদস্যের গুলিতে সিআইএসএফ কমান্ডারসহ চারজন নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে নিজ বাহিনীর সদস্যের গুলিতে সিআইএসএফ কমান্ডারসহ চারজন নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় নিজ বাহিনীর সদস্যের গুলিতে কমান্ডারসহ চারজন খুন হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক জওয়ান তর্কের জেরে সহকর্মীদের ওপর গুলি চালিয়ে চারজনকে হত্যা করেন। খবর এনডিটিভির।

সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলি এলাকার মাশকা গ্রামে সেবা পাওয়ার প্রজেক্টে মোতায়েন সিআইএসএফ ইউনিটে এই ঘটনা ঘটে। তর্কের পর ওই ঘটনা ঘটে বলে জানা গেছে। সেবা পাওয়ার প্রজেক্টটি সেবা নদীর তীরে অবস্থিত একটি জলবিদ্যুৎকেন্দ্র। সেবা নদী রাভি নদীর একটি শাখা নদী।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সিআইএসএফ সদস্যদের মধ্যে গুলির ঘটনায় কোম্পানি কমান্ডার ও এক সাব-ইন্সপেক্টরসহ মোট চারজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ এবং কনস্টেবল সন্দীপ কুমার।

অভিযুক্ত হামলাকারী হিসেবে হেড কনস্টেবল অবদেশ কুমার সিংয়ের নাম জানা গেছে। সিআইএসএফের তথ্য অনুযায়ী, তিনি অফিস চত্বরে ঢুকে একে-৪৭ রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালান। তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল।

আহত চার জওয়ানকে হিমাচল প্রদেশের এনএইচপিসির একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা অবস্থায় মারা যান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *