লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বার্মাছড়ি এলাকায় শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, মানসিক ও শারীরিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার সকালে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলামের নির্দেশনায় তনুরামপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, খেলাধুলার সামগ্রী ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. রাজু হোসেন।

লক্ষ্মীছড়ির দুর্গম এলাকায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করল সেনাবাহিনী

এ সময় মেজর মো. রাজু হোসেন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনে অংশগ্রহণের মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগকে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়রা স্বাগত জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *