কক্সবাজারে আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় একটি আবাসিক হোটেলের ওয়াশরুম থেকে কুলসুমা আক্তার নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্ট্যান্ড পার্ক রিসোর্টের তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে মোহাম্মদ আরফান ও কুলসুমা আক্তার স্বামী-স্ত্রী পরিচয়ে দুই বছরের এক শিশুকে সঙ্গে নিয়ে হোটেলটিতে ওঠেন। তারা ঠিকানা হিসেবে ঈদগাঁও উপজেলার ভাদিতলা উল্লেখ করেন।
পরে হোটেলের পরিচ্ছন্নতাকর্মী কক্ষে প্রবেশ করলে শিশুটির কান্না শুনতে পান। এরপর কক্ষের ওয়াশরুমে গিয়ে কুলসুমা আক্তারের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি।
বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ওই নারী ও পুরুষ পরিচয় গোপন করে হোটেলে উঠেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আশ্রিত রোহিঙ্গা। তাদের প্রকৃত পরিচয় ও ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *