নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে সেনাবাহিনীর উদ্যোগে নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি-বাঙালি নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে ‘দর্জি প্রশিক্ষণ-২০২৬’ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (৪ অক্টোবর) নানিয়ারচর জোনে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানেরদিকনির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রশিক্ষণে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬ জন নারী অংশগ্রহণ করছেন। নানিয়ারচর জোনের ব্যবস্থাপনায় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দর্জি কাজে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেলাই ও কাটিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যতে দর্জি পেশাকে আয়ের উৎস হিসেবে কাজে লাগাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। বিশেষ করে নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনের মাধ্যমে পরিবার ও সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের কেউ নিজস্ব দর্জি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন, আবার কেউ উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *