ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর মতবিনিময়
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
আলোচনায় ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত করা হয়। এদিন দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন দীনেশ ত্রিবেদী।
ঢাকার নির্ভরযোগ্য একটি সূত্র বলছে, সোমবার সন্ধ্যা নাগাদ দিল্লির উদ্দেশে ঢাকা থেকে রওনা হন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।