পার্বত্য মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পার্বত্য মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈষম্যমুক্ত পরিবেশে সুসম বণ্টনের ভিত্তিতে মিলেমিশে বসবাস করতে পারে, সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, এমপি।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে (Jean-Marc Sere-Charlet)-এর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের বিদ্যমান সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী সাচিং প্রু। তিনি বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষ নিরন্তর কাজ করে যাচ্ছে।

পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং সামগ্রিক জীবনযাত্রার উন্নয়নে পার্বত্য অঞ্চলে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি কৃষি খাতে পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে পাহাড়ে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজমের বিকাশ, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ এবং মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং টেকসই পর্যটন বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটেরিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন (Emilie Palahoune) এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *