বিমান বাহিনী প্রধানের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ
![]()
জার্নাল প্রতিবেদক
পুলিশের আইজপি মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে আইজিপি ও বিমান বাহিনী প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই বাহিনীর মধ্যে বিদ্যমান পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও পেশাদারিত্বের সম্পর্কের বিষয়টি উঠে আসে। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করে আসছে।
সংশ্লিষ্টরা মনে করেন, দুই বাহিনীর শীর্ষ পর্যায়ের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতার ক্ষেত্রকে আরও কার্যকর করতে ভূমিকা রাখে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।