মক্কা ও মদিনা বাদে সৌদির আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা হুথিদের
![]()
জার্নাল প্রতিবেদক
পবিত্র নগরী মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের আকাশসীমায় প্লেন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা বলেছে, এ দুটি অঞ্চলের বাইরের গন্তব্য ছাড়া কোনো প্লেন যদি সৌদির আকাশসীমায় প্রবেশ করে তাহলে সেটিকে টার্গেট করা হবে।
আজ রোববার (১১ অক্টোবর) হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে সৌদির আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, সৌদির আকাশসীমা ও বিমানবন্দর তাদের লক্ষ্যবস্তু। ফলে কেউ যদি হামলায় পড়তে না চায় তাহলে যেন সৌদির আকাশসীমা এড়িয়ে চলে। তবে মক্কা ও মদিনা অঞ্চল থেকে যেসব প্লেন ওঠানামা করবে সেসব প্লেন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
তিনি এ সতর্কতা সবাইকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আর এরপরও যদি কিছু হয় তাহলে এর দায় সৌদি আরবের উপর পড়বে বলে সতর্ক করেন।
গতকাল রাজধানী রিয়াদের বাদশা খালিদ বিমাবন্দরে ভয়াবহ মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা। তাদের মিসাইলটি বিমানবন্দরের একটি টার্মিনালে আঘাত হানে। এতে ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন।
হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।
যেসব মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।
ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।