সাজেকে ইউপিডিএফের ডাকা অবরোধ দুই দিনের জন্য স্থগিত, ফিরছেন শত শত পর্যটক
![]()
জার্নাল প্রতিবেদক
সাজেকে ইউপিডিএফের ডাকা অবরোধ দুই দিনের জন্য স্থগিত, ফিরছেন শত শত পর্যটক
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আঞ্চলিক দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সহিংসতার জেরে ইউপিডিএফের ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থানীয় প্রশাসনের আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।
আজ রোববার সকাল থেকে ইউপিডিএফ সমর্থিত ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ ও ‘কার্বারি অ্যাসোসিয়েশনের’ ডাকে এই অবরোধ শুরু হয়। এতে বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সাজেকে আটকা পড়েন অন্তত ৯ শতাধিক পর্যটক।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে আগামী ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করে আয়োজকরা।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটি জানায়, সাজেক এলাকা থেকে জেএসএস সদস্যদের অপসারণ এবং সাধারণ মানুষের ওপর হয়রানি বন্ধসহ ৩ দফা বাস্তবায়নের আশ্বাসে অবরোধ শিথিল করা হয়েছে।
পরে বিশেষ পুলিশ ও সেনা পাহাড়ায় (এসকোর্ট) সাজেকে আটকে পড়া পর্যটকদের ফেরত পাঠানোর কাজ শুরু হয় এবং সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।