কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ, নির্বাচনি প্রতিশ্রুতি প্রচার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ, নির্বাচনি প্রতিশ্রুতি প্রচার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ, নির্বাচনি প্রতিশ্রুতি প্রচার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রধান প্রতিশ্রুতি সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা তথ্য অফিসের আয়োজনে জিপিএমএস পরিকল্পনার আওতায় কেপিএম চন্দ্রঘোনা কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে বিষয়ভিত্তিক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে মো. আহসান হাবিব বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিবার এবং সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলা করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে।

কাপ্তাইয়ে ফ্যামিলি সমাবেশ, নির্বাচনি প্রতিশ্রুতি প্রচার ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সম্পর্কে সঠিক তথ্য জানা এবং তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী মোহাম্মদ রিপন, সাংবাদিক এম বাবুল এবং কেআরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হক আজাদ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমাবেশে সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীকে ধারণা দেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *