কুতুবদিয়া চ্যানেলে মৎস্য দপ্তরের অভিযান, জব্দ ১০টি বেহুন্দি জাল
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে ১০টি বেহুন্দি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১১ অক্টোবর) কুতুবদিয়া চ্যানেলে এ অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশের নিরাপদ বিচরণ ও অভিপ্রয়াণ নিশ্চিত করার পাশাপাশি নির্বিঘ্নে প্রজননের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এ কার্যক্রম চালানো হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার নির্দেশনায় কোস্টগার্ডের সহযোগিতায় কুতুবদিয়া উপজেলা মৎস্য দপ্তর অভিযানটি পরিচালনা করে। এ সময় অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ১০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধি ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে প্রজনন মৌসুমে মা ইলিশের সুরক্ষা নিশ্চিত করা এবং সামুদ্রিক ও উপকূলীয় মৎস্যসম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।