কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু হবে। এ জন্য উপজেলায় ১৪ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলনকক্ষ কিন্নরীতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে অবহিত করতে আয়োজিত প্রেস কনফারেন্সে এসব তথ্য জানানো হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান ও সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

প্রেস কনফারেন্সে জানানো হয়, পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবের মাধ্যমে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। পরে এসব তথ্য অনলাইন ডেটাবেইজে সংরক্ষণ করা হবে।

বক্তারা জানান, নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এ কর্মসূচির মূল লক্ষ্য। নীতিমালা অনুযায়ী, সব নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে নির্ধারিত প্রথম তিনটি শ্রেণির যোগ্য নারী পরিবারপ্রধানকে ভাতা দেওয়া হবে।

কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed