দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭ বিজিবির বিশেষ উদ্যোগ, ৯ পূজামণ্ডপে অনুদান

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭ বিজিবির বিশেষ উদ্যোগ, ৯ পূজামণ্ডপে অনুদান

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭ বিজিবির বিশেষ উদ্যোগ, ৯ পূজামণ্ডপে অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির দীঘিনালায় নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ আলোচনা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিজিবির বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী, দীঘিনালা আনসার ও ভিডিপির সহকারী পরিচালক পুলক সরকার, মেডিকেল অফিসার এম. আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বিজিবি অধিনায়ক বলেন, দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল থেকে তিন প্লাটুন বিজিবি সদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় ৭ বিজিবির বিশেষ উদ্যোগ, ৯ পূজামণ্ডপে অনুদান

তিনি পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পূজা উদ্‌যাপন কমিটির উদ্যোগে স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিজিবি অধিনায়ক আরও বলেন, পূজা উদ্‌যাপনকে কেন্দ্র করে নিরাপত্তা বা অন্য কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে তিনি সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে দীঘিনালা উপজেলার নয়টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেন ৭ বিজিবি অধিনায়ক। নিরাপত্তা প্রস্তুতির পাশাপাশি এ সহায়তা পূজামণ্ডপগুলোর আয়োজন ও উদ্‌যাপনে সহযোগিতা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।