মহালছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

মহালছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

মহালছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির মহালছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রক্রিয়া, অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মিসকাতুল তামান্না, উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামসুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন। এ ছাড়া স্থানীয় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দুজন সুপারভাইজার ও ১২ জন তথ্য সংগ্রহকারী উপস্থিত ছিলেন।

মহালছড়িতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের পদ্ধতি, কার্যক্রমের অগ্রগতি এবং তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় তথ্য সংগ্রহের প্রতিটি পর্যায়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed