ফটিকছড়িতে কাঠবোঝাই চাঁদের গাড়ি জব্দ, বন আইনে মামলা

ফটিকছড়িতে কাঠবোঝাই চাঁদের গাড়ি জব্দ, বন আইনে মামলা

ফটিকছড়িতে কাঠবোঝাই চাঁদের গাড়ি জব্দ, বন আইনে মামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০২ ঘনফুট জ্বালানি কাঠ ও গোলকাঠ জব্দ করেছে বন বিভাগ। এ সময় প্রায় ৭০ ঘনফুট জ্বালানি কাঠবোঝাই একটি চাঁন্দের গাড়িও জব্দ করা হয়। এসব ঘটনায় বন আইনে দুটি পৃথক মামলা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম উত্তর বন বিভাগের হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বন বিভাগের কর্মীরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে জব্দ করা চাঁন্দের গাড়িতে আনুমানিক ৭০ ঘনফুট জ্বালানি কাঠ ছিল। এ ঘটনায় বন আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

এ ছাড়া পৃথক ঘটনায় ১৫ ঘনফুট জ্বালানি কাঠ এবং আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির ৩৫ টুকরা গোলকাঠ জব্দ করা হয়। এসব গোলকাঠের পরিমাণ আনুমানিক ৩২ ঘনফুট। এ ঘটনায় বন আইনে আরও একটি মামলা করা হয়েছে।

জব্দ করা চাঁন্দের গাড়ি, জ্বালানি কাঠ ও গোলকাঠ বর্তমানে হারুয়ালছড়ি রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে।

হারুয়ালছড়ি রেঞ্জ কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বনজ সম্পদ রক্ষা ও বন অপরাধ দমনে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *