দুর্গাপূজা উপলক্ষে লংগদু জগন্নাথ মন্দির পরিদর্শন, আর্থিক সহায়তা দিল সেনাবাহিনী
![]()
জার্নাল প্রতিবেদক
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলার দুরছড়ি বাজারে অবস্থিত শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির পরিদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। এ সময় পূজার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে মন্দির পরিচালনা কমিটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত লংগদু জোনের পক্ষ থেকে মন্দিরটি পরিদর্শন করা হয়।
এ সময় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সেনাবাহিনীর প্রতিনিধিরা।
পূজার আয়োজন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মন্দির পরিচালনা কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সেনাবাহিনীর এ সহযোগিতার জন্য মন্দির পরিচালনা কমিটির সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মন্দির পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।