টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ১৭ জনের কারাদণ্ড

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, ১৭ জনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে অনলাইন জুয়া, মাদক সেবন, সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রোববার (১৮ অক্টোবর) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন। ১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্টও নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। ১৬ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে অনলাইন জুয়া, মাদক সেবন, সরকারি আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে রাত ৭টা ৫০ মিনিট পর্যন্ত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আওতাধীন টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ১৬ এপিবিএন, কক্সবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্যাটালিয়ন আনসারের মোট ৯০ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

১৬ এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়া, সরকারি আদেশ অমান্য, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ১৩ জনকে ছয় মাস করে, একজনকে চার মাস, দুজনকে তিন মাস করে এবং একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া একটি রিকল মূলে একটি ওয়ারেন্টও নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ এপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *